২০ আসনে জয়ের প্রত্যাশা বাংলাদেশ কংগ্রেসের

আসাদ আবেদীন জয়
২৭ নভেম্বর ২০২৩, ১১:৪২আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:০৫

বাংলাদেশ কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সমেয় ডাব প্রতীকে ২০১৯ সালে নিবন্ধন পায় দলটি। আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত দলটির নেতারা। বাংলাদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা জানান, নতুন দল হিসবে এবারই প্রথম নির্বাচন করতে যাচ্ছেন তারা। দলটি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন।

তিনি বলেন, ‘এককভাবে না হোক বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে গঠিত ‘সম্মিলিত মহাজোট’ এর মাধ্যমে শরিক অন্যান্য দলের প্রার্থীদের নিয়ে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। এর মধ্যে অন্তত ২০টি আসনে আমরা জয়ের প্রত্যাশা করছি।’

৮টি জোটের সমন্বয়ে গঠিত সম্মিলিত মহাজোটে বাংলাদেশ কংগ্রেস একমাত্র নিবন্ধিত দল।

আসন্ন নির্বাচন নিয়ে বাংলাদেশ কংগ্রেসের প্রস্তুতি কেমন জানতে চাইলে কাজী রেজাউল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব আসনেই প্রার্থী দিয়েছি। আমাদের মহাজোট থেকে আমরা ৩০০ আসনেই নির্বাচন করবো আশা করি। এরমধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীর সংখ্যাই বেশি।’

এ পর্যন্ত ৫৯৪ জন দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা সব যাচাই করে ৩০০ জনকে বাছাই করবো। আমি মাগুরা ১ ও ২ আসন থেকে নির্বাচন করবো।’

৩০০ আসনের মধ্যে কতটি জেতার প্রত্যাশা করছেন জানতে চাইলে কাজী রেজাউল হোসেন বলেন, ‘আমরা কমপক্ষে ৫টি আর সর্বোচ্চ ২০টি আসন পেলেই সন্তুষ্ট।’

নিবন্ধন পাওয়ার আগেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গতবার (একাদশ নির্বাচন) আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম মাগুরা-১ আসন থেকে। আমার প্রতীক ছিল সিংহ। গত ২-৩ বছর ধরে আমরা ঢাকা-৫, ঢাকা-১০, ঢাকা-১৭, বগুড়া-৬সহ বিভিন্ন আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করেছি। আশাতীত ভোটাদের সাড়াও পেয়েছি। যেহেতু নৌকার প্রার্থীরা ছিল তাদের বিরুদ্ধে তেমন কথা বলা যায়নি। তাই সাড়া পেলেও আশানুরূপ ভোট আমরা নিতে পারিনি। নির্বাচন কমিশনকে এখন যেমন শক্ত দেখা যাচ্ছে তখন তেমন ছিল না। এ কারণেই ওই নির্বাচনে আশানুরূপ ভোট আমরা পাইনি।’

সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনও শঙ্কা আছে কিনা জানতে চাইলে এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন শক্তভাবে বলেছে তারা নিরপেক্ষ নির্বাচন করবে। আমরা এটা মোটামোটি বিশ্বাস করেছি। কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে তাহলে ধরে নেবো জাতির সঙ্গে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।’

অ্যাড. কাজী রেজাউল হোসেন

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা তিনবার সংলাপে গিয়েছি। বারবার আমরা বলেছি ইভিএমে ভোট করেন আর ম্যানুয়ালি করেন যদি ক্ষমতাসীনদের ক্ষপ্পরে পড়েন তাহলে নির্বাচন সঠিক হবে না। আপনারা যতই শক্তিশালী হন কেন, নির্বাচনে ক্ষমতাসীন দল বাধা দিতে পারে। এক সময় বিএনপিও এরকম করেছে, এখন আওয়ামী লীগও তা করছে। এটা নিয়ে আমাদের শঙ্কা আছে।’

নির্বাচন নিয়ে অন্য দেশের হস্তক্ষেপ প্রসঙ্গে কাজী রেজাউল হোসেন বলেন, ‘এখানে বিদেশিদের নাক গলানো ঠিক না। তবে সম্পর্ক ভালো রাখার জন্য তাদের কিছু কথা আমাদের শোনা উচিত। তাহলে আমাদের মঙ্গল হবে।’

জোটের মূলনীতির কথা উল্লেখ করে সম্মিলিত মহাজোটের আহ্বায়ক বলেন, ‘আমাদের জোটের মূলনীতিতে স্বাধীনতার চেতনার কথাই বলা আছে। আমরা সেটি নিয়েই এগিয়ে যেতে চাই। আমাদের স্বপ্ন দেশের রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করা। দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা এবং জনগণের ভোটের অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা।’

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম