নির্বাচনে অংশ নেওয়ায় দলের নেতাকে বহিষ্কার করছে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ২৩:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ২৩:৫৩

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেওয়ায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. আক্কাস আলী সরকারকে উপদেষ্টা পরিষদসহ সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দলটি। একই সঙ্গে দল থেকে কেন বহিষ্কার করা হবে না, জানতে নোটিশও করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ সিদ্ধান্ত দেন।

ইসলামী আন্দোলন জানিয়েছে, দলের নীতি-আদর্শ পরিপন্থি এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেওয়ায় ডা. আক্কাস আলী সরকারকে উপদেষ্টা পরিষদসহ সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাশাপাশি সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ জন্য সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী