জনস্রোতে সরকারের বন্দুকের নল ঘুরে যাবে: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৭

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কিএবং এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার পরিকল্পিতভাবে দেশটাকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। বন্দুকের নল ঠেকিয়ে অনেককে নির্বাচনে আনতে বাধ্য করা হচ্ছে। সরকারকে মনে রাখতে হবে, জনতার স্রোতে এই বন্দুকের নল ঘুরে যাবে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে মিছিল-পরবর্তী এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

অবরোধের সমর্থনে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ও বিজয়নগর ঘুরে পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

ফরহাদ বলেন, সরকার দেশ-বিদেশের জনমত উপেক্ষা করে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। বাংলাদেশে আর একদলীয় সরকার প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

মিছিলে ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরীসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্য নেতারা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি