একতরফা নির্বাচন হলে আবারও বাকশাল ফিরে আসবে: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬

বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতারা বলেছেন, একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন ও বিরোধী দলকে নির্মূল করে আওয়ামী লীগ আবারও দেশে বাকশাল এবং তার প্রতিক্রিয়ায় নকশালের রাজনীতি চালু করতে যাচ্ছে। ৭ জানুয়ারি নির্বাচন হলে দেশে আবারও বাকশাল ও নকশালপন্থি রাজনীতি ফিরে আসবে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকালে সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে শতকণ্ঠে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশ এবি পার্টি নেতারা এসব কথা বলেন। কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে এই বিক্ষোভ মিছিল শেষ হয়।

এবি পার্টির নেতারা বলেন, সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। অতীত স্বৈরাচারদের পরিণতি জানার পরও সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জেদে সবাইকে একসঙ্গে বিপদে ফেলছে।

বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের সতর্ক করে তারা বলেন, এই সাজানো প্রহসনের নির্বাচন যারা বর্জন করেছে, তারা পরীক্ষায় উত্তীর্ণ এবং যারা অংশ নিচ্ছেন তারা সবাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক। এতে বক্তব্য রাখেন– দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও এবি যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি