জামায়াত মাঠে থাকলে আন্দোলনের জন্য পজিটিভ: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৩৬

সরকারকে আর বিভাজনের ট্রাম্প কার্ড খেলতে দেওয়া যাবে না মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কে বাম, কে ডান, কে জামায়াত-হেফাজত-চরমোনাই তা এখন দেখার বিষয় না। আন্দোলনকারী সব দলের প্রতি অনুরোধ, জামায়াতকে ইস্যু করে আপনারা আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবেন না। জামায়াত তাদের সক্ষমতা নিয়ে মাঠে থাকলে আন্দোলনের জন্য সেটা পজেটিভ। আমরা বিভাজিত থাকলে সরকারের লাভ।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা দশম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। সেখানে নুর বক্তব্য রাখেন।

নুর বলেন, সরকার এখন সংক্রামকে পরিণত হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সংক্রামক প্রতিরোধ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম,ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী