আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:০৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানির পর হিরো আলমের প্রার্থিতাকে বৈধ বলে ঘোষণা করেছেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি জোর গলায় বলেছিলাম, ইসি থেকে প্রার্থিতা ফিরে পাবো। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছি। ইসিকে ধন্যবাদ। ডাব মার্কা প্রতীকে ভোট করবো। ’

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবো বলে আশা করি। আগে কোনও দলে যোগ দেইনি। এবারই বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হলাম।’

আওয়ামী লীগের অধীনে আর কোনও ভোটে যাবেন না ঘোষণা দিলেও এবার ভোটে আসার কারণ জানান হিরো আলম। তিনি বলেন, ‘নির্বাচনে মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয় কিনা তা প্রমাণ করে দিতে পারি। এলাকার লোকজন চাইছে তাই ভোটে আছি।’

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক