আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সামনে থেকে মিছিল শুরু হয়। পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে সামনে দিয়ে পুনরায় মেহরাব প্লাজার সামনে এসে শেষ হয় মিছিল।
পরে সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, দমন-পীড়ন বন্ধ করুন। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন।’
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তারা বলেন, ‘এখনও সময় আছে, গণতন্ত্র পথে ফিরে আসুন, সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে গণতান্ত্রিক ব্যবস্থা বলবৎ করার ব্যবস্থা নিন।
গণতান্ত্রিক বাম ঐক্যর সমন্বয়কারী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য রাখেন– বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণত সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক মহাসচিব হারুন আল রশিদ খান প্রমুখ।







