জাতিকে মেধাশূন্য করার নীলনকশাকারী কারা, গবেষণা হওয়া দরকার: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮

বুদ্ধিজীবীদের হত্যার পেছনে কারা ছিল তা গবেষণা করে বের করা দরকার বলে মনে করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন ৫৩ বছরেও মানুষের সে স্বপ্ন পূরণ হয়নি।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় গণঅধিকার পরিষদ। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সভাপতি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘এই বাংলাদেশ দেখার জন্য দেশের কৃষক-শ্রমিক আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের পরিপন্থি কাজ করছে আওয়ামী লীগ। রাজনীতি সঠিক পথে না থাকায় দেশ মুক্তিযুদ্ধের উল্টো পথে চলেছে।’

তিনি বলেন, ‘পাকিস্তানিরা যখন কোণঠাসা, আত্মসমর্পণ করবে; ঠিক সে সময় কারা জাতিকে মেধাশূন্য করার এই নীলনকশা করলো। এগুলো নিয়ে বিস্তর গবেষণা হওয়া দরকার।’

৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের নামে সরকার একটা নির্বাচন নির্বাচন খেলার আয়োজন করেছে। সেখানে পক্ষ দল, বিপক্ষ দল, খেলোয়াড়, অ্যাম্পায়ার সবই তারা।’

এ সময় আরও ছিলেন– গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, সহ-সভাপতি জাফর মাহমুদ, যুগ্ম সাধারণ রবিউল ইসলাম, জিলু খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়া, পেশাজীবী বিষয়ক সম্পাদক রেজওয়ানসহ দলের নেতাকর্মীরা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ইফতারের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ, নিভে যায় দুই প্রাণ 
আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর
‘আমি ক্ষমা প্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খান
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী