যিনি ভোট দিতে যাবেন, তাকে বাধা দেবেন-নিন্দা করবেন: রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দিতে যাবেন, তাদের বাধা দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘ছোট ছোট দলগুলি নির্বাচন নির্বাচন খেলার জন্য আওয়ামী লীগের কাছ থেকে যে টাকা নিয়েছেন সেটা নেন কিন্তু ভোট দিয়েন না। যিনি ভোট দিতে যাবেন, তাকে বাধা দেবেন এবং নিন্দা করবেন।’

শ‌নিবার (২৩ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। মানববন্ধন শেষে রেজা কিবরিয়া নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ করেন।

রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনার পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করবো না। আমরা চাই না, কেউ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনারা এই নির্বাচন থেকে দূরে থাকুন, এই ভোট আসল ভোট না। গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে। সরকারকে প্রতিহত করতে হলে নির্বাচন বর্জন করতে হবে।’

তি‌নি ব‌লেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এখনই নির্বাচন বাতিল করেন। যদি তা না করেন, এর পরের সরকারের সময় আপনাকে দায়বদ্ধ করা হবে। বাজেয়াপ্ত হবে আপনার সম্পত্তি। আপনার পেনশন থেকে জনগণের টাকাটা আদায় করে নেবো। আপনি পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন বন্ধ করতে পারেন।’

পুলিশ ও ছাত্রলীগ ভোট দিয়ে দেবে মন্তব্য করে তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে সরকারের প্রতি জনগণের ঘৃণা আরও বাড়লো, আমাদের আস্থা কমলো। বিশ্ব দরবারে এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট হয়ে গেলেও দেশের জনগণ এই সরকারকে মানবে না। এই নির্বাচনে দেশের জন্য মারাত্মক একটা ক্ষতি হবে। আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নাই, পুলিশ ও ছাত্রলীগ মিলে ভোট দিয়ে দেবে।’

মানববন্ধ‌নে আরও ছিলেন– সংগঠ‌নের সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক মাহবুব হাসান, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল মিয়াজীসহ কেন্দ্রীয় নেতারা।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
ভিপি নুরের নাম বলে চাঁদা দাবি করা সেই নেতা গ্রেফতার
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
সর্বশেষ খবর
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি