ভোটকেন্দ্র নয়, পুরো দেশ এখন ঝুঁকিতে: ১২ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৪:২১আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৫:৩০

‘দেশের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে আছে’ সম্প্রতি ডিএমপি কমিশনারের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, যে দেশে অগণতান্ত্রিক সরকারের হাতে গণতন্ত্র ভাসমান, সেখানে শুধু ভোটকেন্দ্র কেন, পুরো দেশ ঝুঁকিতে থাকবে এটাই স্বাভাবিক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতারা এসব কথা বলেন। রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে শান্তিনগর, পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবে এসে পদযাত্রা শেষ হয়। ‘শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করে ১২ দলীয় জোট।

জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এই নির্বাচন ভাগাভাগির নির্বাচন। কারণ এই ডামি নির্বাচনে কারা এমপি হবে তা ঠিক করা হয়ে গেছে। এই নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না। এখনও নির্বাচন বাতিলের সুযোগ আছে। অবিলম্বে নির্বাচন বাতিল করে পদত্যাগ করুন। তা নাহলে গণ-আন্দোলনের স্রোতে সরকার ভেসে যাবে।’

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা একজন অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান দিতে পারিনি! আমরা বিশ্ব বিবেকের কাছে লজ্জিত।’

গণসংযোগ ও পদযাত্রা শেষে আরও বক্তব্য রাখেন– জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
জামায়াত-এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে 
হরমুজ সচল রাখতে নতুন জোটের ডাক যুক্তরাষ্ট্রের, কারা থাকছে
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের