আইনমন্ত্রী সংবিধানের মনগড়া ব্যাখ্যা দিচ্ছেন: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৪, ২১:৩২আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২১:৩২

‘প্রহসনের ডামি নির্বাচন’ বাতিল করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে পুরানা পল্টনের তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম-আহ্বায়ক বাবুল বিশ্বাস। সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

সমাবেশে নেতারা বলেন, আইনমন্ত্রী সংবিধানের মনগড়া ব্যাখ্যা দিচ্ছেন। গায়ের জোরে বারবার সংবিধান লঙ্ঘন করে নানা রকম গোজামিল দিয়ে তারা ইচ্ছেমতো সবকিছু চালিয়ে নিচ্ছেন। শপথ নিলেই যদি সংসদ সদস্যদের কার্যভার গ্রহণ করা না হয়, তাহলে মন্ত্রিসভার কার্যভার গ্রহণ করা কীভাবে বৈধ হয়? সংবিধান লঙ্ঘন করে পঞ্চদশ সংশোধনীর এইসব গোজামিল দিয়েই তারা দেশ চালাচ্ছেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের