শাসকগোষ্ঠী শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আসাদ যে অধিকার, মুক্তি ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিলেন; ৫৩ বছরেও স্বাধীন বাংলাদেশে তা অর্জিত হয়নি। বরং দেশকে বিপরীতে ঠেলে দেওয়া হয়েছে। শাসকগোষ্ঠী শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।

শনিবার (২০ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে আসাদ স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। শহীদ আসাদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ’৬৯-এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

সাইফুল হক বলেন, ‘গণতন্ত্রের পরিবর্তে ভোটের অধিকার হরণ করে ডামি নির্বাচনের মাধ্যমে সরকার প্রকারান্তরে একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের পথ। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ’৬৯-এর মতো আর একটি গণজাগরণ-গণঅভ্যুত্থান জরুরি হয়ে দেখা দিয়েছে।’ সেই লক্ষ্যে দেশের সব প্রগতিশীল ও দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে যুগপৎ ধারায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের সময় আরও ছিলেন– পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, সংগঠক শাহাদাৎ হোসেন শান্ত, আবুল কালাম প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে