৫ ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ২২:৫৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ২২:৫৩

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি ও বাজার নৈরাজ্যের প্রতিবাদে আগামী ৫ ফেব্রুয়ারি ঢাকাসহ জেলা পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সোমবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার, মো. স্বাধীন মিয়া প্রমুখ।

সাইফুল হক বলেন, ‘বিদেশিদের সৌজন্য সাক্ষাৎকার ও কূটনৈতিক শিষ্টাচারকে সরকারের প্রতি সমর্থন বা তাদের অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করার, বা টিকে থাকার সার্টিফিকেট হিসেবে দেখানোর কোনও অবকাশ নেই। ভারত, চীন, রাশিয়া এ সরকারের প্রতি তাদের যে সমর্থন ব্যক্ত করেছে, তা প্রধানত বাংলাদেশকে কেন্দ্র করে তাদের ভূ-রাজনৈতিক স্বার্থের বিবেচনায়।’

তিনি আরও বলেন, ‘ভারত এবারও স্থিতিশীলতার কথা বলে একটা ফ্যাসিবাদী সরকার ও তাদের পাতানো নির্বাচনি তামাশায় মদদ যোগাতে গিয়ে প্রকারান্তরে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রবিবারের (২৮ জানুয়ারি) বক্তব্যে এটা প্রমাণ হয়েছে যে, ভারতের মদদ ও হস্তক্ষেপেই তারা ডামি নির্বাচন করতে পেরেছেন ও ক্ষমতায় টিকে আছেন।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের