জাতীয় কমিটির সভার তারিখ জানালো জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) ঢাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলটির ২ দিনব্যাপী জাতীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে। দুইদিনব্যাপী এই সভা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, জাতীয় কমিটির এই সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য, জেলা/মহানগর কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং বিশেষ আমন্ত্রণে জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাসদ মনোনীত দলীয় প্রার্থীরা অংশ নেবেন। সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি হাসানুল হক ইনু।

তিনি জানান, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার সংশ্লিষ্ট সকল নেতাদেরকে সভায় প্রস্তুতিসহ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম