সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৬

ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নাগরিকদের লাগাতার হত্যায় সরকারের মৌন অবস্থান এবং দেশব্যাপী আওয়ামী ক্যাডারদের নির্বিচার ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদে বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিকালে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, হাদিউজ্জামান খোকন, নারী নেত্রী সুলতানা রাজিয়াসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারি দলের নেতা-কর্মীদের দ্বারা অবাধ ধর্ষণ ও লুটপাট ছিল বাকশালী শাসনের ঐতিহাসিক নিদর্শন। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তা নতুন মাত্রা লাভ করেছে। এই দুঃশাসন থেকে মুক্তি লাভের একটাই উপায় তা হলো, সর্বাত্মক ঐক্য ও সংগ্রাম।

তিনি আরও বলেন, সময় এসেছে এখন দলমতের ঊর্ধ্বে উঠে প্রত্যেক নাগরিককে নিজেদের অবস্থান স্পষ্ট করার। কে শোষকের পক্ষে আর কে শোষিতের পক্ষে, তা চিহ্নিত হয়ে গেলে লড়াইটা সহজ হয়ে যাবে।

শোষক আর শোষিতের লড়াইয়ে শোষিতের বিজয় সুনিশ্চিত বলে জানান তিনি।

/এনএআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী