আরও ৬ দিনের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করলো নাগরিক ঐক্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২

গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে নাগরিক ঐক্য। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল এ কর্মসূচি। ওই আয়োজন থেকে আরও ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর ছয়টি স্থানে এই কর্মসূচি চলবে।

আগামী ১৩ ফেব্রুয়ারি মালিবাগ হোসাফ টাওয়ার, ১৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী এবং ১৬ ফেব্রুয়ারি শনির আখড়ায় গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হবে। এছাড়া ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্নার কাব্যগ্রন্থ ‘মিথ্যা এখন অনিন্দ্য’র প্রকাশনা এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হবে যথাক্রমে ফার্মগেট ও খামারবাড়িতে।

গণস্বাক্ষর কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের কথা জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, সাদা কাপড়ে সইগুলো করতে থাকেন। সরকার যতদিন অত্যাচার করতে থাকবে আমরা ততদিন পর্যন্ত ঢাকায় এবং সারা দেশে আমাদের সইগুলো চালাতে থাকবো। তারপর তাদের (সরকার) দেখাবো, লাখো মানুষ এই সরকারের বিরুদ্ধে সই করেছে।

তিনি বলেন, ‘আমরা ঢাকা মহানগরের ৮ জায়গায় স্বাক্ষর অভিযান করেছি। দেশের অন্যান্য জেলাতেও আমাদের এই অভিযান শুরু হয়েছে। আমাদের এই স্বাক্ষর অভিযান চলতে থাকবে। কর্তৃত্ববাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। ’

শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘প্রহসনের নির্বাচন মানি না, গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’এর উদ্বোধন হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৭ ফেব্রুয়ারি কাওরান বাজার এবং ৮ ফেব্রুয়ারি পল্টন মোড়ে গণস্বাক্ষর নেয় দলটি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী