ন্যায্য আন্দোলনে হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: গণসংহতি আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৪, ২৩:৪৭আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২৩:৪৭

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন (মিরপুর অঞ্চল)। এ সময় দলের নেতারা বলেন, ন্যায্য আন্দোলনে হামলা, গুম, খুন করে আমাদের দমিয়ে রাখা যাবে না।

শুক্রবার (৮ মার্চ) মিরপুর ১১ নম্বরে মোহনা টিভির সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করে দলটি।

তারা আরও বলেন, আওয়ামী দুঃশাসনকালে মানুষের ন্যূনতম মৌলিক অধিকার ভীষণভাবে খর্ব করা হয়েছে। একদিকে ভোটাধিকার হরণ করা হয়েছে, পাশাপাশি দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রা নাজেহাল করেছে। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিই নয়, সরকারের লুটেরা জ্বালানি-নীতির কারণে গ্যাস, বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে। ফলে জনগণ অবর্ণনীয় কষ্টের মুখে পতিত হয়েছে।

তারা আরও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাওয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংক লোপাট ও অর্থপাচারের প্রতিবাদ কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকিসহ অসংখ্য নেতাকর্মীকে পুলিশ আহত করে। আমরা বলতে চাই, ন্যায্য আন্দোলনে হামলা-গুম-খুন করে আমাদের দমিয়ে রাখা যাবে না। সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবোই। জনগণ এই অবৈধ সরকারের পতন ঘটাবে। 

মিরপুর অঞ্চলের যুগ্ম আহ্বায়ক রতন তালুকদারের সভাপতিত্বে ও প্রদীপ রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো. সেলিমুজ্জামান, সংগঠক আশরাফুল আলম নোমান, আইনুল হক প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী