নববর্ষের অনুষ্ঠান কাটছাঁটের নিষেধাজ্ঞার প্রত্যাহার চায় জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৪৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৯

নিরাপত্তার অজুহাতে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁট করার পুলিশি নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে নিষেধাজ্ঞার প্রত্যাহার চান তারা।

জাসদ নেতারা বলেন, দেশে ইসলামী জলসার নামে সারা রাত সংবিধানবিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী, নারী বিদ্বেষী অশ্লীল ভাষণ চলে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তখন চোখে ঠুলি, কানে তুলো গুঁজে বসে থাকে।

তারা বলেন, পহেলা বৈশাখসহ বাঙালি জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব ও পালা-পার্বণ উদযাপন নিরাপত্তার অজুহাতে সীমিত করা বা বন্ধ করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে।

সরকারের উদ্দেশে তারা বলেন, রাজনৈতিক মোল্লাদের তোয়াজ-তোষণ করার ভ্রান্ত নীতি পরিহার করুন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের