ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৪, ১৪:৩৫আপডেট : ০১ জুন ২০২৪, ১৪:৩৫

চলমান ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। শনিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।  

সমাবেশে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে বর্বর হামলা চালাচ্ছে। ফিলিস্তিনে ৩৫ থেকে ৩৬ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এরমধ্যে ৭০ ভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের হাসপাতালগুলোতে হামলা চালানো হচ্ছে। আশ্রয় শিবিরগুলোকে রেহাই দেওয়া হচ্ছে না।’

ফিলিস্তিনে সর্বত্র ধ্বংসযজ্ঞ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের কথা বলার পরেও যুদ্ধ বন্ধ হয়নি। আজ ফিলিস্তিনের পক্ষে সারা বিশ্বে জনমত সৃষ্টি হয়েছে। আমেরিকাতে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করার কারণে ছাত্রদের ওপর অত্যাচার করা হচ্ছে। এখন নেতানিয়াহুর মন্ত্রীসভায়ও বিভেদ দেখা দিয়েছে।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বত্রই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে সমর্থন করে যাচ্ছেন। আমরা চাই, বাংলাদেশও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করুক।’

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, ‘ফিলিস্তিনে যে পরিমাণ বর্বরতা চলছে তা আমরা আর কোথাও দেখিনি। ফিলিস্তিনের সংগ্রাম আজ নতুন নয়, তারা দীর্ঘদিন ধরে স্বাধীন রাষ্ট্রের জন্য সংগ্রাম করে আসছে। বাংলাদেশ ইজরায়েলের এ বর্বর অত্যাচার কখনোই সহ্য করবে না।’ 

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ফিলিস্তিনে যেটি চলছে, তার চেয়ে বড় বর্বরতা আর কিছুই হতে পারে না। আমেরিকার ছত্রছায়ায় ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। বাংলাদেশের জনগণ যেভাবে ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি জানাচ্ছে আমরা তারই অংশ হিসেবে এখানে দাঁড়িয়েছি।’      

সমাবেশে আরও বক্তব্য রাখেন– গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী