অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন দিলো এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২০:৪৬আপডেট : ০৬ জুন ২০২৪, ২০:৪৬

২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা রাজধানীর বিজয় নগরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঝটিকা মিছিল বের করে। তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতীকী ব্রিফকেসে আগুন দেন এবং নানা শ্লোগান দিয়ে ক্ষোভ করের।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সংসদে আজ যে বাজেট উপস্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। কারণ এটা ট্যাক্স ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট।’

অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন দেয় এবি পার্টি

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না।’

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন– দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও সিনিয়র সহকারী সদস্যসচিব এবিএম খালিদ হাসান।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি