সাইবার নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক আইন বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৬:২৪আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৬:৩৪

সাইবার নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়নি, এ আইন সরকারের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়েছে বলে মনে করে বাংলাদেশ ন্যাপ। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ে নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইনসহ সব কালো আইন বাতিলের দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।

তারা বিবৃতিতে বলেন, বিগত সরকারের অবৈধ শাসন, দুর্নীতি ও লুটপাট সুরক্ষা দিতে এবং বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য এ নিবর্তনমূলক জংলি আইন প্রণয়ন করা হয়েছিল। ছাত্র-গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুততম সময়ে নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইনসহ সকল কালো আইন বাতিল করা’।

দলটির শীর্ষ নেতারা বলেন, ডিজিটাল সিকিউরিটি, সাইবার সিকিউরিটি বা আইসিটি অ্যাক্টসহ এ ধরনের সব নিবর্তনমূলক আইনে সাজাপ্রাপ্ত ও চলমান সব মামলা বাতিল ঘোষণা করে অভিযুক্ত সবাইকে সসম্মানে মুক্তি ও ক্ষতিপূরণ দেওয়া গণআন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের দায়িত্ব। যেসব সরকারি সংস্থা অথবা ব্যক্তিরা এসব আইন ব্যবহার করে মিথ্যা মামলা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সাইবার সুরক্ষা আইন: ‘যেই লাউ সেই কদু’
সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি
প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, পঞ্চগড়ে আরেক কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী