প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, পঞ্চগড়ে আরেক কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ১৯:৩৭ আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফটোকার্ড শেয়ার করে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ওই ছাত্রের বিরুদ্ধে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিশাদ ইসলাম দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আশরাফুল আলমের ছেলে। তিনি সোনাহার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নিশাদ ইসলাম তার ফেসবুক আইডি থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যের ফটোকার্ড পোস্ট করে তাতে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা মুছে ফেলেন তিনি।

এরই মধ্যে পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নিশাদকে আটক করে পুলিশ।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, ‘ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করার ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ওই তরুণের বাড়িঘরে হামলার আশঙ্কা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং বিষয়টি যাচাই-বাছাই করতে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। পোস্টটি ওই তরুণ করেছেন এবং মুছে ফেলেছেন বলে জানিয়েছেন। আজ তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন যুবদল নেতা। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়।’

এর আগে গত বুধবার ফেসবুকে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় দেবীগঞ্জে শাকিল আহমেদ (২৬) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। 

দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে ওই কলেজছাত্রকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে সম্রাট বাদী হয়ে শাকিল আহমেদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

/এএম/ 
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম