ধানমন্ডি ৩২ নম্বরে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৭:৩৪আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৮:০২

ধানমন্ডির ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘সকাল ৭টার দিকে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। দু-একজন সালাম দিয়ে ফিরে যেতে বলেছে—এটা খুবই ভালো লেগেছে। আমি গাড়ির ভেতরে থাকা অবস্থায় কয়েকজন ঢিল ছুড়েছে, লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে। তারপর আমি চলে এসেছি।’

‘গত ১৫-১৬ বছর আওয়ামী লীগ গায়ের জোরে চলেছে, আর এখনও চর দখলের মতো চলছে’ বলে মনে করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এসব করলে জীবন দিয়ে ছাত্রদের আনা সফলতা ক্ষতিগ্রস্ত হবে।’

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা
‘গ্যাস নিতেই রাত পার, কখন গাড়ি চালাবো আর কখন ঘুমাবো’
গাড়ি ভাড়া নিয়ে বিক্রি করে অস্বীকার করলেন উজ্জ্বল, যেভাবে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?