জামায়াতের সঙ্গে জাকের পার্টির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ২৩:৫৩আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২৩:৫৩

মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাকের পার্টির কেন্দ্রীয় নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর পল্টনের ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সহকারী মুহাম্মাদ সাইফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জামায়াতের আমির বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান বা বিপ্লবের সূচনালগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিজেদের ভাইদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আসছি। কারণ অনেকেই অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়, আমরা তাদেরকে সে সুযোগ দেবো না।’

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, ‘জামায়াত ও জাকের পার্টি বাংলাদেশের অন্যতম বড় ইসলামী রাজনৈতিক দল। আমরা দেশ গড়ার জন্য, এদেশের মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে মতবিনিময় সভায় মিলিত হয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমাদের এই দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করবো’।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ঢাকা মহানগর দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে