পুরনো রাজনীতিতে ফিরে যাওয়ার অবকাশ নেই: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৪, ১৬:২০আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৬:৫৮

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে গণঅভ্যুত্থানের চেতনা ও প্রত্যাশা ধারণ করতে হবে। ছাত্র-জনতার এই অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী দখলদারত্বের পুরনো রাজনীতিতে আর ফিরে যাওয়ার অবকাশ নেই।

শনিবার (১৭ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আয়োজিত স্মরণ সভায় গণতন্ত্র মঞ্চের অন্যতম এই নেতা এসব কথা বলেন।

খন্দকার আলী আব্বাস প্রসঙ্গে সাইফুল হক বলেন, ‘খন্দকার আলী আব্বাস রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখেননি। তার আপোষহীন সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।’

বক্তব্য দিচ্ছেন সাইফুল হক

আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে শিক্ষা নিতে দেশের রাজনীতিক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, ‘ এই জাগরণ-অভ্যুত্থান দেশকে এগিয়ে নেওয়ার এক বিশাল সম্ভাবনা জাগিয়ে তুলেছে।’

সভার আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে খন্দকার আলী আব্বাসের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, শাহাদাত হোসেন খোকন প্রমুখ।

আলী আব্বাস ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের