‘৭ মার্চ জাতীয় দিবস বাতিলের ঘোষণা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে সরে যাওয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ১৪:২৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৪:২৭

অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে ৭ মার্চ জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তটি ‘ভুল’ আখ্যা দিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে সরে যাওয়া। সরকার এ ভুল সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করে দলটি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ’৭১ এ রেসকোর্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের বক্তৃতা সেদিন পূর্ব পাকিস্তানের আপামর মানুষের মুক্তি সংগ্রামের জাতীয় আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছিল। মুক্তিযুদ্ধের প্রস্তুতির ঐতিহাসিক ঘোষণা হিসেবে ইতিহাসের অংশ হয়ে গেছে ৭ মার্চ।

এতে বলা হয়, এ ধরণের গুরুত্বপূর্ণ দিবসকে কলমের খোঁচায় বদলে দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই।

ওয়ার্কার্স পার্টি মনে করে, বাংলাদেশ নামে ভূখণ্ডের জন্ম এবং একটি জাতি রাষ্ট্র সৃষ্টি হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট রচনা করেছিল ৭ মার্চ। ইতিহাসের সাক্ষ্য পরিবর্তন করার অপচেষ্টাকারীরা ইতিহাসের কাছেই আসামি হয়ে থাকবেন।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেফতার ইমি দুই মাস পর কারামুক্ত
দিবসের তালিকায় ৭ মার্চ রাখা হয়নি, আছে ৫ আগস্ট ও ১৬ জুলাই 
৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে উত্তপ্ত শাহবাগ, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর
সর্বশেষ খবর
লোকালয়ে আসা সেই কুমিরটি গেলো কোথায়, সতর্ক করে মাইকিং
লোকালয়ে আসা সেই কুমিরটি গেলো কোথায়, সতর্ক করে মাইকিং
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন