‘আ.লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে’

ঢাবি প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ১৫:১৭ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:১৭

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

রবিবার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা একত্রিত হয়েছি, ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে। সেই দাবির আলোকে উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ চান না। এটিকে ষড়যন্ত্র এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার প্রয়াশ বলেও তিনি মন্তব্য করেছেন। আমরা বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তাদের কাছে হয়তো সঠিক তথ্য নেই বা সত্যিটা জানেন না। নাকি এটা তাদের সাংগঠনিক অবস্থান তা আমাদের জানা নেই। তাদের বক্তব্যকে সুস্পষ্ট করার আহ্বান জানাচ্ছি।’

বিন ইয়ামিন আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে জেতার জন্যই আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। কিন্তু জনগণ এটি হতে দেবে না।’ এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।

ছাত্র অধিকার পরিষদের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করতে জাতীয় পার্টি কাজ করছে। ফ্যাসিবাদের দোসরদের অচিরেই নিষিদ্ধ করতে হবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
একটি চক্র দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপত্র বিতরণের তারিখ ঘোষণা
সাবেক এমপি ও বিএনপির সিনিয়র নেতা আব্দুল হাই মারা গেছেন
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা