প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা

ঢাবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টায় তারা পদযাত্রাটি শুরু করে।

সমাবেশে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে- তোমরা কারা, আমরা কারা!, এসব বলার আগে তাদের কথা ভাববেন, যারা আপনাদের এসব বলার সুযোগ দিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নয়তো এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এ সময় তারা সব রাজনৈতিক দলের প্রতি বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কথা বলার আহ্বান জানান।

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন পদযাত্রাকারীরা

তাদের তিন দফা দাবি হলো

১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল।

২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেফতার করতে হবে। 

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

/আরআইজে/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগারওয়ালা ৪ দিনের রিমান্ডে
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বশেষ খবর
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
মিরপুরে হেরে গেলো বাংলাদেশ
মিরপুরে হেরে গেলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি