প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

ঢাবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৫৫

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের সবার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থা নিয়েছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। পরে দুপুর সোয়া ১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জানিয়েছেন, বিকাল ৩টার মধ্যে উপদেষ্টা প্যানেল থেকে কেউ এসে তাদের দাবিনামা গ্রহণ করতে হবে। অন্যথায়, তারা উপদেষ্টার বাসভবনের সামনে রাস্তায় শুয়ে থাকবেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার আগে কাকরাইল মসজিদের কাছে পুলিশ আমাদের বাধা দিলে আমরা তার উল্টো পাশে বসে অবস্থান নিয়েছি।

এরআগে দুপুর ১২টায় শাহবাগের সমাবেশে তারা তিন দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো—  ১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। ২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্রজনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের সব জুলাই-যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি