গণতন্ত্র মঞ্চের বিবৃতি

নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪০

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে ‘ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (৬ জানুয়ারি) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যৈর  সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম যৌথ এক বিবৃতিতে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল মুসল্লির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নাগরিক ঐক্য গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এসময় তারা নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’

‘অফিসের বাইরে দুটো মোটরসাইকেলে আগুন দেয়। হামলায় মির্জাপুর ইউনিয়ন নাগরিক ঐক্যের দফতর সম্পাদক শরিফ হোসেনসহ ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন।’

নেতারা বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যেখানে জনগণ জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, সেখানে দখলদারত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একথা সবাইকে মাথায় রাখতে হবে— জনগণ নতুন করে আওয়ামী লীগের মতো কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেবে না।’

অবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মঞ্চের নেতারা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী