ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসনের অপচেষ্টা করছে: মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২০

ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, ভারত শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বরং তাকে পুনর্বাসনের জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

মামুনুল হক সাম্প্রতিক সময়ে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা জানান। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

ফ্যাসিবাদবিরোধী সকল দলমতের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, এখন সবচেয়ে জরুরি হলো সচেতনতা বৃদ্ধি করা। সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি