‘মুক্তিযুদ্ধের সংগ্রামকে সঠিক পথে রাখতে বৈষম্যবিরোধীদের এক থাকতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, মুক্তিযুদ্ধের সংগ্রামকে সঠিক পথে পরিচালিত করতে জনগণের সুখ-দুঃখের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারীদের এক থাকতে হবে। যারা মহান নেতা, যারা এ দেশের রূপকার, তাদের ভুলবেন না, ভোলা যায় না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সার্জেন্ট জহুরুল হকের হত্যা দিবস উপলক্ষে গণতন্ত্রমুখী নির্বাচনী জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আজ নতুন করে স্বৈরাচারবিরোধী, ফ্যাসিস্ট শাসনবিরোধী যে আন্দোলন গড়ে উঠেছে; এর নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের বলতে চাই, অতীতকে অস্বীকার করে হয় না। আমাদের স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারবো না।’

তিনি বলেন, ‘আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরিত হবে। একটি সুখী, সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হবো এই আশা ব্যক্ত করছি।’

জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অন্যান্য নেতা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি