রায়েরবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত এনসিপির, মধ্যপন্থি রাজনীতির অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ১৩:০৩আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৩:১০

রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। জিয়ারত শেষে এনসিপির নেতারা ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যপন্থি রাজনীতি সূচনার অঙ্গীকারের কথা জানান।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় জিয়ারত শেষ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চাই। এতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি কিছুটা সুবিচার সম্ভব হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে রাজনৈতিক ফায়সালা দরকার। তিনি আরও বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান দরকার। এর মাধ্যমেই কেবল শাসন কাঠামো ও পুরনো সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।

এসময় দলটির সদস্যসচিব আখতার হোসেন ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যপন্থি রাজনীতির সূচনা করার অঙ্গীকারের কথা জানান।

রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে এর আগে সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এনসিপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

/এমকে/এমএস/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের