প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৯:৫৮আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৯:৫৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, শুধু নির্বাচনের জন্য সংস্কার নয়; প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে।

সোমবার (১৭ মার্চ) বিকালে রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে পুরাতন স্বর্ণপট্রি লাইনে আয়োজিত ‘বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার ৩ নম্বর ওয়ার্ড এ আয়োজন করে।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘বিগত পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। দেশকে দুর্নীতি ও লুটপাটের মহা আখড়ায় পরিণত করেছিল। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের আমূল সংস্কার না হলে নির্বাচন, সরকার গঠন, আইন ও বিচার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কোনটাই সম্ভব না।’

মোহাম্মদ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে ও সৈয়দ রেজওয়ান হায়দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– মুফতী মো. মাছউদুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব নিয়াজ আহমেদ খান, পল্লবী থানা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, মুফতি আব্দুল মান্নান আজিজ, ওমর ফারুক, আমীরুল হক, মুফতি রাশেদুল ইসলাম, আবু হানিফ, মুফতি নাছির মাহমুদ হুমায়ুন কবির প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি