অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মুফতি রেজাউল করীম

‘জনসমর্থন পাওয়ার পরেও আপনারা সুন্দর পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন’

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মে ২০২৫, ২১:২৭আপডেট : ০৮ মে ২০২৫, ২২:১৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা অভ্যুত্থানের ফসল। স্বাধীনতার পর বিগত দিনে এত জনসমর্থন নিয়ে কেউ ক্ষমতায় যায়নি, যে সমর্থন আপনারা পেয়েছেন। তারপরও বিভিন্ন ক্ষেত্রে আপনারা সুন্দর পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন। আপনাদের ব্যর্থতা কোথায়? দেশের বেশির ভাগ মানুষ আপনাদের সহযোগিতায় রয়েছে।’

বৃহস্পতিবার (৮ মে) বিকালে টাঙ্গাইলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রস্তাবনা প্রতিবেদন এবং নারী কমিশন বাতিলসহ নানা দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত জনসভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘৫ আগস্টের পর আজ পর্যন্ত গলা ফাটিয়ে মা আর্তচিৎকার করছেন। মায়ের আর্তনাদ শেষ হয়নি। মুগ্ধের “পানি, পানি” শব্দ কান থেকে যায়নি, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুকে গুলি নিয়েছিল, সেই দৃশ্যও চোখ থেকে যায়নি। আর সেখানে এক দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল ও স্টেশন দখলে নেমেছে।

‘দেশের লাখ লাখ মানুষ পঙ্গু হয়েছেন। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন। অনেক সাংবাদিক প্রাণ দিয়েছেন। তারপরও চাঁদাবাজদের ক্ষমতায় আনলে আমাদের পুনরায় হত্যা করবে। এটা বাংলাদেশের জনগণ ও শিক্ষার্থীরা মেনে নেবে না। আগে প্রয়োজনীয় সংস্কার, পরে জাতীয় নির্বাচন হবে।’

ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-সভাপতি মুনতাছির আহমাদ, জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া প্রমুখ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম