‘শহীদ আবু সাঈদের চেতনার সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৪:৪৮আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৪:৪৮

শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরি করে তার বিশ্বাস ও চেতনার সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।

বুধবার (২৬ মার্চ) বায়তুল মোকাররম উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাংলা নববর্ষের শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরির ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তারা।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ নিজে ভাস্কর্য ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। শহীদ পরিবারের পক্ষ থেকে বারবার ভাস্কর্যসহ শরীয়তবিরোধী যেকোনও কাজ করা থেকে বিরত থাকার আহ্বান করা হয়েছে। আখেরাতে যেন প্রতিদান পায়, এমন কর্মসূচি পালন করার অনুরোধ জানিয়েছেন। অথচ সেরকম কিছু না করে, শহীদ আবু সাঈদ ও তার পরিবারের আবেদনকে উপেক্ষা করে ভাস্কর্য তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আতিকুল্লাহ, মাও. শরিফুজ্জামান জসিম, হাফেজ শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাজী সালেহ, মাওলানা ইমদাদুল্লাহ বিন ছায়েনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, অফিস সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল সম্পাদক মুহাম্মাদ জসিম উদদীন, প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী