ঈদ আনন্দ মিছিলে পৌত্তলিকতার অনুপ্রবেশ ঘটানো হয়েছে: খেলাফত যুব মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৫, ২১:২৩আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ২১:২৩

ঈদ আনন্দ মিছিলে মূর্তির ব্যবহার এবং পৌত্তলিকতার অনুপ্রবেশ ঘটানো হয়েছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

বুধবার (১ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন এক যৌথ বিবৃতিতে বলেন, ঈদ উৎসব এসেছে মক্কার পৌত্তলিকতার বিলুপ্তির মাধ্যমে ইসলামের বিজয়কে স্মরণ করিয়ে দিতে। সেই পবিত্র উৎসবে পৌত্তলিকতার ছোঁয়া লাগানো চরম অনৈসলামিক এবং ঈদের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থি।

তারা বলেন, ঈদ নিছক কোনও সাধারণ উৎসব নয়। এটি ধর্মীয় উৎসব এবং ইবাদাতের অংশ। ঈদের আনন্দের মধ্যে শিরক প্রবেশ করানো স্পষ্টতই ইসলামের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

নেতারা বলেন, বাংলার মুসলিম সংস্কৃতিতে ঈদের আনন্দ মিছিল থাকতে পারে, তবে তাতে ইসলামের বিধান এবং সংস্কৃতির পরিপন্থি কোনও কিছুই থাকা চলবে না। এ ধরনের কার্যকলাপ যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

/এমকে/এমএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী