পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১৭:৩২আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৭:৩২

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘন ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সই করা স্মারকলিপিটি পররাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির হাতে হস্তান্তর করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর নেতৃত্বে শিবিরের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, গবেষণা সম্পাদক গোলাম যাকারিয়া, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা মহানগর উত্তর ও পশ্চিম শাখার সভাপতিরা।

স্মারকলিপিতে ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা চালানো, পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েরল’ পুনর্বহাল, ইসরায়েলি পণ্য বর্জন, ইসরায়েলেরে সঙ্গে কোনও গোপন বৈদেশিক চুক্তি থাকলে তা প্রকাশ, গাজার জন্য মানবিক সহায়তা ও আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারসহ গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়।

স্মারকলিপিতে উল্লিখিত দাবির ভিত্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী