নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক: মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ২১:৩৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২১:৩৯

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই, আমরা চাই নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক।

অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাস পেরিয়ে গেলেও এখনও কেন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হয়নি— এমন প্রশ্ন রেখে তিনি বলেন, কোনও কোনও রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কাজ করছে।

সোমবার (১৪ এপ্রিল) 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা করার আগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, ডিসেম্বর কিংবা জুন এমন ধরনের কোনও কথা না বলে সুনির্দিষ্ট একটা ডেডলাইন দিতে হবে। অনেকে মনে করেছে, এই সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু, সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ ধরনের কোনও বক্তব্য আমরা পাইনি।

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক: মঞ্জু মঞ্জু আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিবাদী অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করায় এতদিন গণমানুষের মধ্যে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল।

দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয় বিভক্তি, বাঙালি না বাংলাদেশি স্লোগানে। আমাদের মনে রাখাতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সকল সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

বর্ষবরণ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করে ড. সুকোমল বড়ুয়া বলেন, আজকে নববর্ষের যাত্রার দিন, অতীতের জরা-জীর্ণতা ছাড়িয়ে নতুনের যাত্রা, এসব স্মৃতিকে নিয়েই আমাদের নতুন বাংলাদেশ। আগামীর নতুন স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই নববর্ষের যাত্রা। তরুণের আগমন ঘটিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী আরজুমান্দ আরা বকুল বলেন, বাংলা নববর্ষ পুরাতনকে বিদায় করে নতুনকে অবগাহন করার দিন। আজকে সাজানোর দিন, ঘর সাজাবো, মন সাজাবো সর্বোপরি আমরা দেশকে সাজাবো। যা কিছু চিরসুন্দর তার সাথেই যেন আমরা সবাই থাকি সেই আহ্বান জানান তিনি।

এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় নববর্ষ ১৪৩২ উপলক্ষে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স।

/এমকে/এমএস/
সম্পর্কিত
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে শোকজ করলো ইসি
সর্বশেষ খবর
পুঁজিবাজারে কারসাজি: ১৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমান নিষিদ্ধ
পুঁজিবাজারে কারসাজি: ১৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমান নিষিদ্ধ
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান
শেষ হলো চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া
শেষ হলো চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া
রাজধানীতে জলাবদ্ধতা: ড্রেনে মিললো জাজিম-তোশক!
রাজধানীতে জলাবদ্ধতা: ড্রেনে মিললো জাজিম-তোশক!
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ