চিত্রশিল্পী মানবেন্দ্রর বাড়িতে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারের দাবি মুক্তি কাউন্সিলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৮:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেছেন, অবিলম্বে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, যারা ফেসবুকে এই হামলা পরিচালনার উস্কানি দিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া ঘটনার দিন সন্ধ্যায় মানবেন্দ্র ঘোষ মানিকগঞ্জ সদর থানায় জিডি করে এলেও সদর থানার পুলিশ পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে তার নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেয়নি। এরও তদন্ত হতে হবে।

বিবৃতিতে অগ্রাধিকারের ভিত্তিতে পলাতক আসামি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দ্রুততর করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন  
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন  
দিল্লিতে বিমসটেক নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেবেন প্রতিরক্ষা উপদেষ্টা 
দিল্লিতে বিমসটেক নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেবেন প্রতিরক্ষা উপদেষ্টা 
রাজধানীতে একদিন গ্রেফতার ৩৭০, সবচেয়ে বেশি মিরপুরে
রাজধানীতে একদিন গ্রেফতার ৩৭০, সবচেয়ে বেশি মিরপুরে
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে