এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ২১:৩৯আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না— এজন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে এবং কেন স্থায়ী বহিষ্কার করা হবে না— এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে কারণ দর্শাতে হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এই নির্দেশনা দিয়েছেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি