প্রশাসনের আড়ালে আ.লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ০০:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০০:২৩

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন বলেছেন, প্রশাসনের আড়ালে এখনও আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করা হচ্ছে যা জনগণের সাথে প্রত্যক্ষ গাদ্দারি।

সোমবার (২১ এপ্রিল) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে এনসিপি বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে "আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে” বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক এমএম শোয়াইবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদী, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, মুসফিক উস সালেহীন, আলাউদ্দিন মোহাম্মদ, মুশফিকুর রহমান জোহান, কেন্দ্রীয় সদস্য মীর হাবীব আল মানজুর, রফিকুল ইসলাম ও এনসিপি মোহাম্মদপুর জোনের নেতারা।

প্রশাসনের আড়ালে আ.লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে: এনসিপি আকরাম বলেন, একটি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই সন্ত্রাসী সংগঠনের কোনও প্রকার পুনর্বাসনের চেষ্টা হলে মুক্তিকামী ছাত্র জনতা রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অন্য বক্তারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।‌ এজন্য সংস্কারের বিকল্প নেই। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই কেবল অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। অন্যথায় আবারও বাংলাদেশ ফ্যাসিবাদের অতল গহ্বরে হারিয়ে যাবে।

/এমকে/এমএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি