‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১২:২৫ আপডেট : ০৩ মে ২০২৫, ১৮:২২

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগকে ৫ আগস্ট জনগণ লালকার্ড দেখিয়েছে। তাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।’

শনিবার (৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আজকের মহাসমাবেশের মূল দাবি চারটি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে, অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। সংগঠনটির হিসাবমতে, সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় ৩০০টি মামলা রয়েছে। এ ছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড, ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার। এরপর যথাক্রমে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো রয়েছে।

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বায়তুল মোকাররমে আওয়ামী লীগ আমাদের দাঁড়ি-টুপিধারীদের নির্যাতন করেছে। এটি কোনও রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ৩০ হাজার জাসদ কর্মীকে হত্যা করেছে।’ 

তিনি বলেন, ‘হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। নারী কমিশনের ইসলামবিরোধী ধারাগুলো বাতিল করতে হবে।’

/এমকে/ইউএস/
সম্পর্কিত
এবার হাসনাতের ‌‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সর্বশেষ খবর
যে প্রশ্নের জবাব মেলেনি: কেন সিরিয়াল কিলার রসু খাঁর টার্গেট নম্বর ছিল ১০১
যে প্রশ্নের জবাব মেলেনি: কেন সিরিয়াল কিলার রসু খাঁর টার্গেট নম্বর ছিল ১০১
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
নতুন তলানিতে ইরানি রিয়াল, দরপতন রোধে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
নতুন তলানিতে ইরানি রিয়াল, দরপতন রোধে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
চট্টগ্রাম বন্দরের আরও দুই টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে
চট্টগ্রাম বন্দরের আরও দুই টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’