ওয়াসার পানিতে পোকা, এমডিকে এবি পার্টির স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৭:১০আপডেট : ০৫ মে ২০২৫, ১৭:১০

ঢাকা ওয়াসার পানিতে পোকা ও জীবাণু সংক্রমণজনিত চরম জনস্বাস্থ্য সংকট এবং তা নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ-এবি পার্টি। সোমবার (৫ মে) বেলা আড়াইটায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল স্মারক লিপি প্রদান করে।

মিলি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা নাগরিকদের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা দিতে পারছি না, সেটি আমাদের একটি রাষ্ট্রীয় ব্যর্থতা। অথচ নিরাপদ সুপেয় পানি নাগরিকদের মৌলিক অধিকার। ফ্যাসিবাদের আমলে মানুষকে নিরাপদ পানি দেওয়ার বদলে ওয়াসাকে লুটপাটের আখরায় পরিণত করা হয়েছিল।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরও সরকার  নাগরিকদের এই মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি। ’

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সড়ক ও যোগাযোগ বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ সুমন, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হাজরা মাহজাবিন ও নারী নেত্রী রাশিদা আক্তার মিতু।

এবি পার্টি সব ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ওয়াসার পানির নমুনা পরীক্ষা করা এবং প্রতিটি অঞ্চলের বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিশুদ্ধ পানির বিকল্প উৎস চালু করার দাবি জানায়।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি