ডিএনসিসির প্রশাসককে অপসারণে আল্টিমেটাম গণঅধিকার পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ২০:০৪আপডেট : ২০ মে ২০২৫, ২১:০৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। এসময় প্রশাসককে অপসারণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় দলটি।

মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টায় গুলশানে ডিএনসিসি ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ডিএনসিসির প্রশাসক হিসাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতা মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছেন, যা শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা। আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, মোহাম্মদ এজাজকে অপসারণ করে গ্রেফতার না করলে আগামী শনিবার (২৪ মে) যমুনা ঘেরাও করা হবে।

দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশে জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে কোনও জঙ্গিবাদের ঠাঁই হবে না।'

পরিষদের আরেক সদস্য জাবের বলেন, হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ গোষ্ঠীকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়ায় আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক গ্রাউন্ড হারিয়েছেন।

বিক্ষোভ মিছিল সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এছাড়া বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, রবিউল হাসান, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি