তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৫, ০০:২৬আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০০:২৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’-এর আওতায় ১৬টি অ্যাপস ও সফটওয়্যার তৈরিতে প্রায় ১৫৮ কোটি টাকা ব্যয়ে অনিয়ম সংক্রান্ত অভিযোগের বিষয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (৭ জুলাই) এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের এই কর্মকর্তা জানান, দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার (৭ জুলাই) তিনটি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’র আওতায় প্রকল্পের আরডিপিপি, আইএমইডি পরিদর্শন প্রতিবেদনসহ বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। বর্ণিত প্রকল্পে মোট ৪৫টি প্যাকেজের মধ্যে ১৬টি সফটওয়্যার ও অ্যাপস তৈরির কার্যক্রম রয়েছে। যার মধ্যে রয়েছে সমুদ্র সার্চ ইঞ্জিন, বাংলা ওসিআর, স্পেল চেকার ও ট্র্যান্সলেটরসহ এআইভিত্তিক বিভিন্ন সেবা। 

তিনি বলেন, প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে। উক্ত প্রকল্পে সফটওয়্যার ডেভেলপমেন্টে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ওটিএম-কিউসিবিএস পদ্ধতি অনুসরণ করা হলেও প্রাথমিকভাবে একই প্রতিষ্ঠানকে একাধিক কার্যাদেশ প্রদান করা হয়েছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। অভিযানকালে সংগৃহীত অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সাবেক মন্ত্রীর ফ্ল্যাটের তালা খুলে দেড় হাজারের বেশি দামি জিনিস পেলো দুদক
জিয়াউল আহসানের জলসিঁড়ির নয় তলা বাড়িতে কী আছে, তালিকা করছে দুদক 
সর্বশেষ খবর
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত