নির্বাচন ভবনের প্রধান ফটক আটকে এনসিপির বিক্ষোভ, সিইসির পদত্যাগ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৩:৫৪আপডেট : ২১ মে ২০২৫, ১৩:৫৪

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তারা সিইসির পদত্যাগ ও স্থানীয় সরকার নির্বাচন চেয়ে স্লোগান দিচ্ছেন। 

বুধবার (২১ মে) দুপুর দেড়টায় পুলিশের ব্যারিকেড সরিয়ে রাস্তা থেকে প্রধান ফটক সংলগ্ন স্থানে বসে পড়েছেন তারা। এ সময় পুলিশ বাধা দেয়নি।

আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না। দুপুরে পর থেকে এনসিপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ধীরে ধীরে বাড়ছে উপস্থিতির হার।

বুধবার (২১মে) দুপুর সাড়ে ১১টায় শুরু হওয়া সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে থানা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ ঘিরে এখন পর্যন্ত কোনও সড়ক বন্ধ করা হয়নি। 

শেরে বাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানান, সড়কে জনদুর্ভোগ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

/এমকে/ইউএস/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি