ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৯:১৭আপডেট : ২১ মে ২০২৫, ১৯:১৭

ছাত্র সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। ছাত্র সংসদ নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবু বাকের মজুমদার অভিযোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বন্ধু অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের মনোনয়ন ও নিয়ন্ত্রণ করছেন। এসব কর্মকর্তার ঈদুল আজহার আগেই পদত্যাগের আহ্বান জানান বাকের।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসজুড়ে ছাত্র সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না দিলে আমরা আর ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবো না, রাজপথে নামতে বাধ্য হবো।

জুলাই বিদ্রোহ স্লোগানে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই ছাত্রনেতা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি