দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ২২:১৫আপডেট : ২৫ মে ২০২৫, ২২:১৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার অ়ভিযোগ ওঠায় দুই ছাত্র উপদেষ্টাকে অপসারণ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি। অথবা তাদের পদত্যাগের বিষয়ে বুঝিয়ে বলতে বলেছি। তিনি বলেন, অনেক উপদেষ্টার পারফরম্যান্স ও বিভিন্ন মন্তব্যের বিষয়ে তিনি অবগত। তবে সুনির্দিষ্ট কিছু বলেননি ড. ইউনূস।

রবিবার (২৫ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দুই উপদেষ্টা সরকারের সুবিধা পাচ্ছে। আবার তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা উঠবে, এটা নেতিবাচক দিক। এছাড়া, ঢাকার দুই সিটির অচলাবস্থা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, সামরিক বাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক রাখার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছি। রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যোগাযোগ আরও বাড়ানো ও বন্দরসহ যেকোনও রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেন অংশীজনদের সঙ্গে পরামর্শ করে হয়, সেটি বলেছি।

গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা যেন একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন সেটিও বলেছেন বলে জানান নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, শুরুতে সবাই মিলে যেভাবে সরকারকে সমর্থন জানিয়েছেন, এখন ততটা নেই। তাই বিষয়টি সরকারকে ভাবতে হবে। আমরা মনে করি জাতীয় নির্বাচন যত দ্রুত হবে, ততই মঙ্গল হবে।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী