এবার দলীয় ফোরামে আনুষ্ঠানিক অভিযোগ দিলেন সেই এনসিপি নেত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৬:৫৯আপডেট : ২৬ জুন ২০২৫, ১৬:৫৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক (পদ স্থগিত) সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় এক নারী সদস্য। দলটির তদন্ত কমিটিতে দেওয়া ওই অভিযোগের একটি কপি বৃহস্পতিবার ( ২৬ জুন) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশও করেছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন বরাবর এই অভিযোগপত্রে অভিযোগকারী ওই নারী উল্লেখ করেন, ‘২০২৪ সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হয়ে শারীরিক, মানসিক ও সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তখন এনসিপির নেতা সারোয়ার তুষার তাকে সহানুভূতিশীল ও সহায়তাকারী হিসেবে পাশে দাঁড়ালেও পরবর্তী সময়ে সেই সম্পর্ককে ব্যক্তিগত ও অনৈতিকভাবে ব্যবহার করেন।’

ওই নারীর অভিযোগ, ‘‘তুষার প্রায়ই রাতের বেলা ফোন করে বলতেন— ‘রাজনীতি নয়, তোমার কণ্ঠে স্লোগান ভালো লাগে’, তোমার ঠোঁট সুন্দর’, একটা সুন্দর ছবি পাঠাও-এসব মন্তব্য আমাকে অপমানিত ও অস্বস্তিতে ফেলেছে। আমি বারবার পেশাদার সীমা বজায় রাখার অনুরোধ করেছি। কিন্তু তিনি বারবার ব্যক্তিগত আলাপে টানতেন, ছবি চাইতেন, ভিডিও কলে কথা বলতে চাইতেন।‘’

একটি ঘটনায় প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ‘তুষার বলেন- তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করলে আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড। একজন রাজনৈতিক নেতার মুখে এ ধরনের ‘মিথ্যা তথ্য দেয়াও চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং এটি আমার সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।’

ওই নারী নেত্রী অভিযোগপত্রে আরও বলেছেন, ‘আমার উত্থাপিত অভিযোগ আমি অত্যন্ত সাহস এবং একইসাথে দুঃখ, এবং মানসিক চাপের মধ্য দিয়ে করছি। শুধু নিজের সম্মান রক্ষার জন্য নয়, বরং সংগঠনের নারী সদস্যদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাজনৈতিক পরিসর প্রতিষ্ঠার প্রত্যাশায়।’

অবশ্য এ বিষয়ে এখনও সারোয়ার তুষারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকেও আনুষ্ঠানিক বিবৃতি বা অবস্থান এখনও জানানো হয়নি।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি